ফেমিকন কি কাজ করে। ফেমিকন খাওয়ার নিয়ম
ফেমিকন কি কাজ করে
ফেমিকন কি? ফেমিকন কি কাজ করে এগুলোর নিয়ে আমাদের মত প্রাপ্ত বয়সের সবাই জানে। কারন, একটা সময় ফেমিকন এর এড ও টিভিতে দেওয়া হত। ফেমিকন ট্যাবলেটটি গ্রাম বাংলা ফার্মেসি থেকে শুরু করে শহর পর্যায়ের ফার্মেসিতে এই বড়ি টি সহজে পেয়ে যাবেন। আজকের আমার আর্টিকেলটি সাধারণত ফেমিকন বড়ি এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই ফেমিকন কি কাজ করে এবং এটির বিস্তারিত সম্বন্ধে জানতে পারবেন।
ফেমিকন হচ্ছে একটি জন্ম জন্মবিরতীকরণ পিল বা ওষুধ। অনেক দম্পতি যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সহজে তাড়াতাড়ি বাচ্চা নিতে চান না, তারাই এটি সেবন করে থাকে। মানে এটি নিয়ম মেনে সেবন করলে গর্ভবতী হতে রোধ করবে এই বড়ি টি। তাই আজকে আমি আপনাদের সাথে নিচে দেওয়া কিছু বিশেষ ফেমিকন এর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন।
- ফেমিকন খেলে কি হয়
- ফেমিকন খাওয়ার নিয়ম
- ফেমিকন এর দাম কত
- ফেমিকন পিল খাওয়ার নিয়ম
- ফেমিকন খেলে কি মোটা হয়
- ফেমিকন এর পার্শ্ব প্রতিক্রিয়া
- ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়
- ফেমিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়
- ফেমিকন খাওয়ার অপকারিতা
- ফেমিকনের লাল বড়ির কাজ কি
ফেমিকন খেলে কি হয়
ফেমিকন হল জন্ম বিরোধী একটি ঔষধ। মানে এটি এমন একটি বড়ি যা খেলে বাচ্চা হয় না। যারা নতুন দম্পতি অথবা সহজে বাচ্চা নিতে চায় না সেই সব মহিলারা এটি খেয়ে থাকে। সুতরাং সহজে আমরা বুঝতে পারি যেহেতু এটি খেলে বাচ্চা হয় না সেহেতু এটি হল জন্মবিরতীকরণ ওষুধ। সুজা বাংলায় ভাষায় বলতে গেলে ফেমিকন খেলে বাচ্চা হয় না। এর জন্য দম্পতিরা যারা বাচ্চা নিতে চায় না সেইসব মহিলারা এটি খেয়ে থাকে। তারজন্য অনেকে ফেমিকন কে জন্মবিরতীকরণ পিল হিসেবে ও জানে।
ফেমিকন খাওয়ার নিয়ম
সব কিছুরই নিয়ম রয়েছে, তেমনি ঔষধের নিয়ম বা ঔষধ খওয়ার নিয়ম এর বিকল্প নেই। আমার পরামর্শ হবে ফেমিকন খাওয়ার নিয়ম জানতে অথবা অনান্য ঔষধ খওয়ার নিয়ম জানতে গুগলে সার্চ করে কিছুটা জ্ঞান অর্জন করতে পারেন। তবে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে । আপনার যত বড়ই সমসা হোক না কেন ডাক্তার এবং উকিল এর কাছে কিছু লোকাবে না। অনেক জ্ঞান দেওয়া হল: এবর আসি ফেমিকন পিল খাওয়ার নিয়ম জনতে,
- আপনি যদি বাচ্চা নিতে না চান তাহলে আপনাকে ফেমিকন পিল খাওয়ার জন্য পরবর্তী মাসিকের জন্য অপেক্ষা করতে হবে।
- আপনার মাসিক শুরু হলে মাসিকের প্রথম দিন ফেমিকন ট্যাবলেট মোটা তীর চিহ্ন সাদা ট্যাবলেট টি খেতে হবে।
- তার পরবর্তী দিনে আপনাকে ফেমিকন পিলটির চিকন তীর চিহ্ন ট্যাবলেটটি একই সময়ে খেতে হবে।
- সবচেয়ে ভাল হয় রাত্রে শোয়ার সময় নির্দিষ্ট টাইম করে খেয়ে নেওয়া। এভাবে প্রতিদিন একটি করে মোট ২১ দিনে ২১ টি করে সাদা পিল খাবেন।
- তরপরবর্তী দিন থেকে আপনাকে অবশ্যই অবশ্যই সাতদিনে সাতটি একটি নির্দিষ্ট সময়ে বাদামি রঙের পিল খেতে হবে।
- বাদামী রঙের পিলটি খাওয়ার সময় আপনার মাসিক হলেও হতে পারে মনে রাখবেন অবশ্যই মাসিক শুরু হলেও পিল খাওয়া বন্ধ করবেন না।
ফেমিকন এর দাম কত
ফেমিকন পিল বর্তমানে এতটাই জনপ্রিয় যার কারণে গ্রাম থেকে শুরু করে শহরের প্রত্যেকটা ফার্মেসিতে এটি পাওয়া যায়, বিশেষ করে আপনি যখন এটি ক্রয় করতে যাবেন এটি খাওয়ার নিয়ম জেনে নিবেন। তাছাড়া আপনার খাওয়ার নিয়ম জেনে নেওয়া যেমন বাধ্যতামূলক তেমনি ফেমিকন এর দাম কত এটি জানাও জরুরী। বর্তমানে ফেমিকন একটি প্যাকেটের মূল্য ৩০ টাকা।
ফেমিকন খেলে কি মোটা হয়
আমাদের মাঝে বহু প্রচলিত জন্মবিরতি পিল হচ্ছে ফেমিকন, অনেকের মনে প্রশ্ন থাকে , এটি খেলে কি মোটা হয়? আমি এক কথায় বলবো ফেমিকন খেলে মোটা হওয়া যায় এটা একটা ভুল ধারণা যদি এটা খেলে মোটা হত তাহলে চিকন মেয়েরা তাদের মোটা হওয়ার চাহিদা মিটানোর জন্য ফেমিকন পিল খেত।
আমরা জানি মোটা হওয়ার জন্য হরমোন এবং লাইফ স্টাইল এর জীবনযাত্রা উপর নির্ভর করে। তাই অনেক মেয়েরা এটি সেবন করলে মোটা হয়ে থাকে। কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যদি আপনি মনে করেন ফেমিকন খেলে মোটা হবেন তাহলে এই ভুল ধারণা মাথা থেকে ছুড়ে ফেলে দেন।
ফেমিকনের পার্শ্ব প্রতিক্রিয়া
আমরা সবাই জানি, সব কিছুরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তাহলে ফেমিকনের সময় কেন উল্টো টা হবে এটারও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বাজারে যে সব পিল পাওয়া যায় তার মধ্যে ফেমিকন জনপ্রিয়তা বেশি তাছারা, বাজারে আরও অনেক পিল এর কোম্পানির ঔষধ রয়েছে শুধু ফেমিকন এর জনপ্রিয়তা বেশি তাই এটি সবার জন্য যেমন ভাল তেমনি এটি সবার শরীরের সাথে মানিয়ে নিতে পারে।
কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে পিল খেলে কিছু সমস্যা দেখা দেয় যেমন- মাথা ব্যাথা হতে পারে, মাথা ঘুরাতেও পারে তাছারা বমি বমি ভাব বা বমি হতে পারে এছারা পিলম খাওয়াকালীন সময়ে মাসিকের মত ফোটা ফোটা ব্লাড পরতে পারে। আপনি যদি সব সময় নিয়মিত পিল খান এগুলো সাধারনত ২-৩ মাসের মত হবে। ২-৩ মাসের বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়
আমাদের মধ্যে অনেকে জানতে চায়, ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়। আপনি যখন ফেমিকন পিল খাওয়ার শুরু করে দিবেন আপনি যখন শুরু থেকে আপনার মনকে স্থিতি করে ফেমিকন সাদা বড়ি খাওয়া শুরু থেকে, কোন ধরনের গ্যাপ না দিয়ে বাদামি রং এর বড়ি খাবার পর্যন্ত মাসিক হতে পারে।
তবে দুশ্চিন্তার কোন কারণ নেই যদিও মাসিক হয় আপনি বড়ি খাওয়া বন্ধ হয়ে যায় তাহলে তারপরের দিন দুটো বড়ি একসাথে খেতে হবে।
ফেমিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়
আপনি যদি আপনার পার্টনারের সাথে সহবাস করতে চান তাহলে, তার মাসিকের পরবর্তী দিন থেকে যতদিন বাচ্চা নিতে না চান ততদিন পর্যন্ত ফেমিকন বড়ি খেতে হবে। এক্ষেত্রে বাধ্যতামূলক বিষয় হচ্ছে, আপনি যদি আপনার পার্টনারের সাথে সহবাস করেন তা হলে ও আপনাকে প্রতিদিন একটা করে বড়ি খেতে হবে। যদি সহবাস না ও করেন আপনার মনে সন্দেহ থাকে বাধ্যতামূলক একটি করে তাও বড়ি খেতে হবে। যদি ভুল করে বড়ি খাওয়া বন্ধ হয়ে যায় তারপরে দিন দুটো বড়ি একসাথে খেতে হবে। অবশ্যই মাসিকের সময় সহবাস করা যাবে না।
যে সময় ফেমিকন পিল খাওয়া উচিত না
আমরা জানি ফেমিকন গর্ভরোধ করে, আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে ফেমিন আপনার জন্য নিষিদ্ধ। তাছারা বয়সের ও একটা ব্যাপার রয়েছে।
আপনার বয়স যদি ৪৫ বছর বা তার বেশি হয় তাহলে আপনার জন এটি নিষিদ্ধ।
এখন বর্তমানে ধুমপান করা নরমাল ব্যাপার হয়ে উঠেছে।তাই আপনি যদি অতিরিক্ত মাত্রায় ধূমপান করে থাকেন তাহলে আপনার জন্য এটা খাওয়া নিষিদ্ধ।
হৃদরোগ থাকলেও এটি আপনি সেবন করতে পারবেন না। আপনার যদি জন্ডিস হয়ে থাকে অথবা লিবারে কোন সমস্যা থাকে তাহলে এটি সেবন করতে পারবেন না।
তাছাড়া আরও বিশেষ ক্ষেত্রে যেমন, অতিরিক্ত মাত্রায় রক্তচাপ থাকলে, প্রচুর পরিমাণে মাথা ব্যথা হলে, আপনার স্তনের ভিতরে এক ধরনের গোটা মত শক্ত কিছু দেখা দিলে, প্রচুর পরিমাণে রক্তচাপ হলে আপনি এটি কখনো সেবন করতে পারবেন না।
যদি এই কারণগুলো থেকে থাকে তারপর যদি আপনি এটি সেবন করেলে, তাহলে আপনার উপকার চেয়ে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। তাই আপনি এটি ব্যবহার করার সময় অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন।
.webp)

